বুধবার, ৮ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জের ৩ থানায় নতুন ওসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের ৩ থানায় নতুন ওসি
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



নারায়ণগঞ্জের ৩ থানায় নতুন ওসি

নারায়ণগঞ্জ জেলা পুলিশের গুরুত্বপূর্ণ তিন থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে প্রশাসনিক কারণে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল হালিম এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিককে তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এতে সৃষ্ট শূন্য পদগুলো পূরণ করতেই নতুন করে এই পদায়ন কার্যকর করা হয়েছে।

নতুন পদায়ন অনুযায়ী, ফতুল্লা মডেল থানার বর্তমান ওসি মো. আব্দুল মান্নানকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্ব দেওয়া হয়েছে। ডিবি (সদর জোন) ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মাহবুব আলমকে ফতুল্লা মডেল থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ লাইনসে কর্মরত মোহাম্মদ এমদাদুল হককে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, তিন কর্মকর্তা নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে তাদের কর্মস্থলে যোগদান করবেন।

তিনি আরো জানান, জনস্বার্থে এবং পুলিশি কার্যক্রম আরো গতিশীল করতে এ রদবদল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:০৫   ১৪ বার পঠিত