যুদ্ধবিরতির পর আকাশপথ ও বিমানবন্দর খুলল ইরাক

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুদ্ধবিরতির পর আকাশপথ ও বিমানবন্দর খুলল ইরাক
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



যুদ্ধবিরতির পর আকাশপথ ও বিমানবন্দর খুলল ইরাক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের আকাশপথ। এর অংশ হিসেবে ইরাক আনুষ্ঠানিকভাবে তাদের আকাশসীমা ও সব বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দিয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল হওয়া এবং স্বাভাবিকতা ফিরে আসার পরিপ্রেক্ষিতে আজ থেকেই ইরাকের আকাশসীমা বিমান চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই সিদ্ধান্তের আওতায় বেসামরিক সব ধরনের ফ্লাইট আকাশপথে উড্ডয়ন, অবতরণ এবং ইরাকের আকাশসীমা ব্যবহার করে যাতায়াত আবার চালু করা হয়েছে।
এসব কার্যক্রম বিদ্যমান বিধি ও নির্দেশনা অনুসারে পরিচালিত হবে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, আকাশপথ পরিচালনায় সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা মান বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি নির্বিঘ্ন ও কার্যকর বিমান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রাখা হবে বলেও জানানো হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে নিরাপত্তাজনিত কারণে ইরাকসহ অঞ্চলের বেশ কিছু দেশের আকাশপথ আংশিক বা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।
যুদ্ধবিরতির পর পরিস্থিতি ধীরে ধীরে ফের স্বাভাবিক হতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২৬   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
রাজনীতিবিদদের রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে মাঠে সাংবাদিকরা, বিন্দুডাঙ্গীতে মাদক নিয়ে হট্টগোল
সদরপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান: জাল ও ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন
ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক
কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ