বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

সালথায় সেনা সদস্যের ওপর হামলা: আরও এক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় সেনা সদস্যের ওপর হামলা: আরও এক আসামি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



সালথায় সেনা সদস্যের ওপর হামলা: আরও এক আসামি গ্রেপ্তার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেলের ওপর হামলার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম বিশ্বাস (৩০) মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।

পুলিশ জানায়, মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত এ হামলার ঘটনায় শামীম বিশ্বাস সরাসরি জড়িত ছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তাকে হামলায় অংশ নিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার আগুলদিয়া মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শামীম বিশ্বাস উপজেলার ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামের আলী বিশ্বাসের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, হামলার ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ১নং আসামী নুরু বিশ্বাসকে আটক করা হয়েছ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারের জননী সুপার মার্কেটের দোতলায় একটি ক্লিনিকের অফিস কক্ষে ঢুকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেলের ওপর হামলা চালায় মাদক কারবারি নুরু বিশ্বাস, শামীম বিশ্বাস ও সোহেল মাতুব্বর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহতের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:০১   ১৬ বার পঠিত