শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সরিষাবাড়ীতে হেরোইনসহ যুবক গ্রেফতার অতঃপর জেলহাজতে প্রেরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে হেরোইনসহ যুবক গ্রেফতার অতঃপর জেলহাজতে প্রেরণ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



সরিষাবাড়ীতে হেরোইনসহ যুবক গ্রেফতার অতঃপর জেলহাজতে প্রেরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ বিজয় আহম্মেদ বিটল (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার ভাটারা জয়নগর এলাকা থেকে তাকে হাতে-নাতে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী থানার একটি চৌকস দল নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় ডিউটি করার সময় গোপন সংবাদ পায় যে, ভাটারা জয়নগর মোড় এলাকায় হেলালের চায়ের দোকানের সামনে মাদক কেনাবেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ১১টার দিকে পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে বিজয় আহম্মেদ বিটলকে আটক করা হয়।

​আটককৃত বিটলের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ০৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ আইনি প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারকৃত যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে খুচরা পর্যায়ে এলাকায় বিক্রি করে আসছিল। তার এই অপতৎপরতার কারণে স্থানীয় যুবসমাজের মধ্যে মাদকাসক্তি, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছিল।

​এই ঘটনায় সরিষাবাড়ী থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় একটি মামলা (এফআইআর নং-১২) দায়ের করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে আসামিকে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫৬   ১৭ বার পঠিত