ফরিদপুরে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে গৃহবধুর আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে গৃহবধুর আত্মহত্যা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



ফরিদপুরে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে গৃহবধুর আত্মহত্যা

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে আরজিনা আক্তারী রিয়া (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত আরজিনা আক্তারী রিয়া ফরিদপুর সদর উপজেলার ফরিদাবাদ চর টেপাখোলা এলাকার আজিজুল শেখের মেয়ে এবং লিয়াকত শেখের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজেন্দ্র কলেজ মাঠে বসা একটি মেলায় ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে আরজিনা আক্তারী রিয়া ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে নাক-কান-গলা (ইএনটি) বিভাগে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আজ শুক্রবার সকাল ৮টার দিকে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পরে সকাল ১১টা ৩৫ মিনিটে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ‌আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ‌ আছে।

বাংলাদেশ সময়: ১৮:২১:৪৪   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান
আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি
আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ