শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

দেওয়ানগঞ্জে বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেওয়ানগঞ্জে বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



দেওয়ানগঞ্জে বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের দায়ে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

​আজ শুক্রবার(১০ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান চলাকালীন সময় দেখা যায়, সরকারি দরের তোয়াক্কা না করে বেশি দামে সার বিক্রি করছেন তারা। এসময় একজনের করা অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দোকানে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখার দায়ে আরও দুই ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থবিরোধী ও নিয়মবহির্ভূত কাজ থেকে বিরত থাকার জন্য তাঁদের নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন ​”কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান। সারের বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অতিরিক্ত দাম আদায় সহ্য করা হবে না।”

তিনি আরও বলেন, ​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাধারণ কৃষকদের অধিকার রক্ষা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:০৯   ১১৩ বার পঠিত