ফরিদপুরে ১৩০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদককারবারি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ১৩০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদককারবারি গ্রেফতার
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



ফরিদপুরে ১৩০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদককারবারি গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শহরের পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. তানিম হোসেন ও তার সঙ্গীয় অফিসার-ফোর্স কোতয়ালী থানাধীন পৌর সুপার মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় ১৩০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাব্বি (২৪), পিতা: মীর মনির, মাতা: রেবেকা বেগম, সাং: আলীপুর খাঁ পাড়া; অমিত ঘোষ (২১), পিতা: তরুণ ঘোষ, মাতা: শিলা ঘোষ, সাং: কমলাপুর; এবং আশিক শেখ (২৪), পিতা: জামাল শেখ, মাতা: খুশি বেগম, সাং: কানাইপুর।
তারা সবাই কোতয়ালী থানার অধিবাসী।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:০৩   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ