সিন্ডিকেটের কারণেই খোলাবাজারে জ্বালানি তেলের দাম বেশি : জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিন্ডিকেটের কারণেই খোলাবাজারে জ্বালানি তেলের দাম বেশি : জামায়াত আমির
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



সিন্ডিকেটের কারণেই খোলাবাজারে জ্বালানি তেলের দাম বেশি : জামায়াত আমির

জ্বালানিসংকটে সরকারের কঠোর তদারকি না থাকায় এ সংকট তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই খোলাবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব; উত্তরণের উপায় শীর্ষক’ সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তেল আছে শুধু সংসদে, সংসদে যখন কোনো মন্ত্রী বক্তব্য দেন, বা সরকারি দলে ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলে তখন মনে হয় তেলের ওপর বাংলাদেশ ভাসছে।
কিছু অসৎ চোর-চোট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি।’

জামায়াতের অমির অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেও খোলাবাজারে বেশি দামে তেল বিক্রি চলছে। পাম্পে ঘণ্টার পর ঘণ্টা থেকেও তেল পাওয়া না গেলেও বাইরে বেশি দামে তেল পাওয়া যায়।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘এর প্রভাব রয়েছে কৃষিতেও।
বিশেষ করে সেচের জন্য জ্বালানির ওপর নির্ভরতা বেশি হওয়ায় সংকট দীর্ঘ হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি খাতে কার্যকর নজরদারি জোরদার না করলে পরিস্থিতি আরো জটিল হতে পারে।’

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৪২   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জন নিহত
টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, চরম ভোগান্তিতে নগরবাসী
চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা : শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী
বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ