শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি : শিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি : শিক্ষা প্রতিমন্ত্রী
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি : শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের সমন্বয় জরুরি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ (রোববার, ১২ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। দুপুরে রূপগঞ্জের তারাব পৌর মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে তিনি বলেন, ‘২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষাক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। দীর্ঘ সময় ধরে সুস্পষ্ট কোনো ভিশনের অভাব ছিল। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে কাজ করছে।’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘উচ্চমাধ্যমিক পাসের পরও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, যা আমাদের শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে তুলে ধরে। শুধু অবকাঠামো নির্মাণ নয়, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করতে হবে।’

প্রতিমন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘কারিকুলাম, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও শিক্ষাদানের সক্ষমতা—এ তিনটি বিষয়ের সমন্বয় জরুরি। যোগ্য শিক্ষক যেন শ্রেণিকক্ষে থাকেন, তা নিশ্চিত করতে প্রধান শিক্ষকদের এগিয়ে আসতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। সরকার অবকাঠামো নির্মাণ করতে পারে, কিন্তু মেধাবী শিক্ষার্থী তৈরিতে শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।’ তিনি রূপগঞ্জে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম। তিনি বলেন, ‘করোনা মহামারি ও সাম্প্রতিক বিভিন্ন সংকটে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছে। আন্তর্জাতিকভাবে শিক্ষা একটি সেবাখাত হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে এ খাত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। প্রাথমিক শিক্ষাকে আরও নিরাপদ ও রাজনৈতিক প্রভাবমুক্ত করা জরুরি।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান ও সোহানুর রহমানসহ সংশ্লিষ্টরা। সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:২৫   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ