দেশে জ্বালানি তেল সরবরাহ ও মজুদ স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে জ্বালানি তেল সরবরাহ ও মজুদ স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬



দেশে জ্বালানি তেল সরবরাহ ও মজুদ স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম

দেশে জ্বালানি তেল সরবরাহ ও মজুদ স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম

বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে সরবরাহ ও মজুদ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন তিনি। মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কর্মসূচির আয়োজন করা হয়।

মীর শাহে আলম বলেন, ‘তেল নিয়ে আতঙ্কের কিছু নেই। সরবরাহ ও মজুদ ঠিক আছে এবং সবকিছু সিস্টেমের মধ্যেই রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে হয়তো আরো কয়েকদিন সময় লাগতে পারে। সরকার জ্বালানির দাম না বাড়িয়ে বরং ভর্তুকি দিয়ে অতিরিক্ত দামে তেল কিনে সরবরাহ নিশ্চিত করছে।
সাধারণ মানুষের কষ্ট লাঘবে এ খাতে আগামী জুন পর্যন্ত সরকারের প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে তিনি জানান।

উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জের মহাস্থান মোকামতলা এলাকায় একটি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। এছাড়া বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে কৃষি, প্রকৌশল ও চিকিৎসা বিষয়ে শিক্ষা কার্যক্রম চালু করা হবে।

গাক চক্ষু হাসপাতালের সিনিয়র পরিচালক ড. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান, গাক চক্ষু হাসপাতালের পরিচালক ডা. এইচ এস এম রেজাউন্নবী মন্ডল এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫:৫২:২৭   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন আইনে পাচার ও চোরাচালান রোধে বড় ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে : মির্জা ফখরুল
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ