বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে যুবদলের ৩ নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে যুবদলের ৩ নেতা গ্রেপ্তার
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



নারায়ণগঞ্জে যুবদলের ৩ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ওয়েস্টিজ মালামাল (ঝুট) নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার হোটেল গ্র্যান্ড সাফা ইনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ফতুল্লা উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও যুবদলকর্মী লিয়ন মাহমুদ আকাশ (২২)।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাহাবুব হোসেন বলেন, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল ফতুল্লার এনায়েতনগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় গুলিতে শিশুসহ তিনজন আহত হয়।
ওই ঘটনায় ফতুল্লা থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:২৯   ৮১ বার পঠিত