কক্সবাজার বিমানবন্দরে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে কয়েক মাস সময় লাগবে: আফরোজা খানম

প্রথম পাতা » ছবি গ্যালারী » কক্সবাজার বিমানবন্দরে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে কয়েক মাস সময় লাগবে: আফরোজা খানম
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



কক্সবাজার বিমানবন্দরে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে কয়েক মাস সময় লাগবে: আফরোজা খানম

সংসদ ভবন, ১৫ এপ্রিল, ২০২৬ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার পর কক্সবাজার বিমানবন্দরে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে।

আজ জাতীয় সংসদে কক্সবাজার-৪ আসনের সরকারি দলের সদস্য শাহজাহান চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করার লক্ষ্যে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর কাছ থেকে সনদ অর্জন করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক নিয়ম, বিধি-বিধান এবং পরিচালনাগত উপযোগিতা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, পূর্ণ সক্ষমতায় প্রশস্ত দেহের (ওয়াইড-বডি) বিমান নিরাপদে অবতরণ ও উড্ডয়নের জন্য কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সমুদ্রের দিকে ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। এর ফলে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুবিধার্থে ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের একটি নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। প্রয়োজনীয় সব অপারেশনাল সুবিধাসহ টার্মিনালটি বর্তমানে পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং পর্যায়ে রয়েছে।

মন্ত্রী বলেন, এসব প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগবে এবং এরপর বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য চালু করা যাবে।

বাংলাদেশ সময়: ১৮:১১:৩৬   ১৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ