ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ কার্যক্রম পরিদর্শন ও এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। আজ বুধবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তিনি পৌরসভা বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস জাহান শিরিন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছাসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী ও সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, শুধু ফরিদপুর জেলা নয়, দেশের ৬৪টি জেলার বিভিন্ন এলাকায় অপরিকল্পিত বর্জ্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বর্জ্য কৃষিজমির উৎপাদনে বাধা সৃষ্টি করছে এবং নদীতে মিশে মাছ ও পানির ক্ষতি করছে। এর ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান–এর নেতৃত্বে দেশের মানুষের কল্যাণে বর্জ্য ব্যবস্থাপনাকে কার্যকর ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে ডিজেল উৎপাদন করা হচ্ছে, যা পাওয়ার টিলারসহ কৃষি কাজে ব্যবহার করা সম্ভব। তবে এই ডিজেল বাস বা ট্রাক চালানোর উপযোগী নয় বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া বর্জ্য থেকে সার, টি-টেবিল, টাইলসসহ বিভিন্ন ব্যবহারযোগ্য উপকরণ তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণে সরকারের নজরদারি ও উদ্যোগ অব্যাহত থাকবে।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তিনি ভবিষ্যতে এ খাতে আরও উন্নয়ন কার্যক্রম জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫১   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সঙ্গী বারবার দোষ চাপালে কীভাবে সামলাবেন
নবম-দশমের বাংলা সাহিত্য বইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান
কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজের নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষোভ
সরিষাবাড়ীতে ট্রাস্ট হাসপাতাল এখন চড়া মূল্যের ক্লিনিক! সেবার নামে ব্যবসা
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ