সংস্কৃতি হলো একটি জাতির আত্মা: সংস্কৃতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কৃতি হলো একটি জাতির আত্মা: সংস্কৃতিমন্ত্রী
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



সংস্কৃতি হলো একটি জাতির আত্মা: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সংস্কৃতি হলো একটি জাতির আত্মা। কোনো জাতির সংস্কৃতি চর্চা দেখেই সে জাতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর পরিবেশনায় নববর্ষ উদযাপনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, পৃথিবীর বহু জাতির সংস্কৃতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ। আমরা যদি আমাদের এই সমৃদ্ধ সংস্কৃতিকে যথাযথভাবে তুলে ধরতে পারি, তবে বিশ্ব দরবারে নিজেদের অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো।

মন্ত্রী জানান, বর্তমান সরকার সংস্কৃতি চর্চাকে দেশের গ্রাম-গঞ্জ পর্যন্ত ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি চর্চা উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন, বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। এ বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই, বিভেদ চাই না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ চায়, এখানে সবার সমান অংশগ্রহণ থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
জাসাস-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন এবং বিএনপি’র সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ সোহরাব।

অনুষ্ঠানে নৃত্য, সমবেত ও একক সংগীত পরিবেশনা এবং কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৪৪   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নটরডেম ও সেন্ট জোসেফে মেধার জয়, রিয়নের স্বপ্ন মহাকাশ ছোঁয়া
বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
সঙ্গী বারবার দোষ চাপালে কীভাবে সামলাবেন
নবম-দশমের বাংলা সাহিত্য বইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, উদ্ধার অস্ত্র ও মাদক
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান
কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজের নাম পরিবর্তনের উদ্যোগে ক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ