বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ফরিদপুর ১ আসনের এমপি ইলিয়াস মোল্লা ৩ উপজেলার মানুষের পাশে থাকার ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর ১ আসনের এমপি ইলিয়াস মোল্লা ৩ উপজেলার মানুষের পাশে থাকার ঘোষণা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



ফরিদপুর ১ আসনের এমপি ইলিয়াস মোল্লা ৩ উপজেলার মানুষের পাশে থাকার ঘোষণা

ফরিদপুর ১ আসনের এমপি অধ্যাপক ড.মো: ইলিয়াস মোল্লা “নিউজ টু নারায়ণগঞ্জ” এর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল কে জাতীয় সংসদে এক সাক্ষাৎকারে বলেন, আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলার মানুষের দুঃখলাঘবে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে, নিবন্ধিত নিউজ পোর্টাল “নিউজটুনারায়ণগঞ্জ” এর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলকে এক সাক্ষাৎকারে এসব বলেন ।

বর্তমানে লোডশেডিং অসহনীয় পর্যায়ে চলেছে মধুখালীতে । আমার নির্বাচনী এলাকার উপজেলা গুলোর মধ্যে স্কুল, কলেজ ওস্বাস্থ্য কমপ্লেক্স গুলো পর্যাপ্তভাবে আধুনিকায়ন করে গড়ে তোলা হবে ।

উপজেলার কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান করার লক্ষ্যে কাজ করছি,খাল বিল নদী নালা গুলো আমি চিহ্নিত করেছি, বিগতসরকারের আমলে রাস্তাঘাটের কোন উন্নয়নই হয়নি, আমি চেষ্টা করব তিনটি উপজেলার,সকল ভোটারদের তাদের ন্যায্য অধিকার সমানভাবে ফিরিয়ে দেয়া।

তিনি আরো বলেন, ফরিদপুর ১ আসনে চাঁদাবাজ সন্ত্রাসের কোন ঠাঁই নেই, কোন নিরীহ মানুষকে হয়রানি করলে তারা যেন আমাকে জানান ।

বাংলাদেশ সময়: ১৬:১২:১৯   ১৭৬ বার পঠিত