ফরিদপুরে সোনালী ব্যাংক পিএলসির উপশাখার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সোনালী ব্যাংক পিএলসির উপশাখার উদ্বোধন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



ফরিদপুরে সোনালী ব্যাংক পিএলসির উপশাখার  উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে সোনালী ব্যাংক পিএলসি’র নতুন উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল ) সকালে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে স্থাপিত এই উপ-শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন সোনালী ব্যাংকের ফরিদপুর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার -ইনচার্জ মোঃ তানজিমুল ইসলাম।
অনুষ্ঠানে ফরিদপুর কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আমির খসরুর সভাপতিত্বে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, ফরিদপুর সিটি কলেজের অধ্যক্ষ কাজী আফসার উদ্দিন,ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ফজলুল কবীর চাঁদ,বাইতুল আমান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো আতিয়ার হোসেন,সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার শরিফ মঞ্জুরুল হাসান,ফরিদপুর ইন্জিনিয়ারিং কলেজ উপ-শাখার প্রিন্সিপাল অফিসার মীর রমিজ উদ্দিন আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ উপ-শাখাটি সোনালী ব্যাংকের ফরিদপুর কর্পোরেট শাখার আওতাধীন হিসেবে পরিচালিত হবে। নতুন এই উপশাখা চালুর মাধ্যমে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ও এলাকার ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা আরও সহজ ও দ্রুত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, কলেজের শিক্ষক-শিক্ষিকা বাইতুল আমান বাজার ব্যবসায়ীগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন এই উদ্যোগ ফরিদপুরে আধুনিক ও স্মার্ট ব্যাংকিং সেবার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:২৪:৩৯   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ