শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ফরিদপুরে খেলাফত যুব মজলিসের প্রচার মিছিল অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে খেলাফত যুব মজলিসের প্রচার মিছিল অনুষ্ঠিত
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬



ফরিদপুরে খেলাফত যুব মজলিসের প্রচার মিছিল অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং আগামী ২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি প্রচার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ফরিদপুর জেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র মজলিসের সভাপতি মাওলানা শামসুল হক এবং সদরপুর উপজেলা শাখার সভাপতি রাইসুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন।
সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। একই সঙ্গে আগামী ২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ২০:১৪:৩৮   ৩২ বার পঠিত