সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৩০

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৩০
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬



সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৩০

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার বালিয়া গট্টি গ্রামে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়া গ্রামের বিএনপি সমর্থক জাহিদ মাতুব্বরের পক্ষের লোকজনের সঙ্গে একই এলাকার নুরু মাতুব্বরের সমর্থকদের দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। উল্লেখ্য, নুরু মাতুব্বর পূর্বে সালথা উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪ থেকে ৫টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। এছাড়া জাহিদ মাতুব্বরের সমর্থক আরিফ মাতুব্বরের খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৩৭   ১৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান
বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ