শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬



পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে  - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

পাট খাতের উন্নয়নে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী’র নির্দেশনায় দেশের সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুলব্যাগ কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হয়ে কাজ করছে সরকার। এতে জেডিপিসি অগ্রণী হয়ে কাজ করছে।

আজ তেজগাঁওস্থ মনিপুরীপাড়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (JDPC) পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম একথা জানান। এ সময় প্রতিমন্ত্রী জেডিপিসি’র সার্বিক কার্যক্রম ও বিপণন সেন্টার পরিদর্শন করে নানা দিক নির্দেশনা প্রদান করেন।

জেডিপিসি’র কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী জানান, পণ্যের গুণগত মান উন্নয়ন, নতুন ডিজাইন ও উদ্যোক্তা তৈরিতে জেডিপিসি কাজ করছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের চাহিদাকে কেন্দ্র করে এ প্রতিষ্ঠানকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ সময় জুট ভাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মোঃ জাহিদ হোসেন, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহাদাত হোসেন কবির ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৮:০৯   ১২ বার পঠিত