সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬



সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার জন্য সমবায় সমিতিতে কাজ করতে হবে। পল্লী উন্নয়ন ও সমবায়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারী-পুরুষকে স্বাবলম্বী করার জন্য সমবায় সমিতি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে।

‎ আজ লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‎ এসময় মন্ত্রী বলেন, সমবায় সমিতির সদস্য সংখা বৃদ্ধি করতে হবে এবং সমিতিকে কার্যকর করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। লক্ষ্মীপুরে সমবায় সমিতির যে সকল সম্পদ রয়েছে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। পানি উন্নয়ন বোর্ডের চাঁদপুর সেচ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরে কৃষি কাজে সেচ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

‎ এ্যানি চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড পাইলটিং হিসেবে চালু করেছে। পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণ করা হবে।

‎ এছাড়া মন্ত্রী লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদের অনূকূলে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত হুইল চেয়ার ও রিক্সা প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন।

‎ লক্ষ্মীপুর জেলা সমবায় সমিতির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা সমবায় অফিসার আশরাফ উদ্দিন রুমী, বিআরডিবি উপপরিচালক কল্লোল সরকার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।

বাংলাদেশ সময়: ২২:২৬:৪১   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন: ইয়াসের খান চৌধুরী
পটিয়ায় আধুনিক মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
কর্ণফুলীতে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ৫
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে
চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান, ১৪শ’ লিটার জ্বালানি তেল জব্দ
চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট
চট্টগ্রামে ৬৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী
জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ