সদরপুরে হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



সদরপুরে হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে সারাদেশের ন্যায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ফিতা কেটে এই মহতী কার্যক্রমের সূচনা করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মমিনুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ শাওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান (বদু), মেডিকেল অফিসার ডাঃ গোলাম রব্বানী সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জানানো হয়, জনস্বাস্থ্যের সুরক্ষায় সরকার দেশব্যাপী এই টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। সদরপুরেও এর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে (দেশব্যাপী লক্ষ্যমাত্রার অংশ হিসেবে) টিকা প্রদানের পরিকল্পনা রয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম চলবে।

প্রথম ধাপে ৫ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শরিফ শাওন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে হাম-রুবেলা টিকা অত্যন্ত কার্যকর। একটি শিশুও যেন এই টিকা থেকে বাদ না পড়ে, সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।
সভাপতির বক্তব্যে ডাঃ মোঃ মমিনুর রহমান সরকার অভিভাবকদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪:১৭:০৬   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ