গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: তথ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: তথ্য প্রতিমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং এর পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী।

তিনি বলেন, ‘মিডিয়া নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা আমাদের নেই। মিডিয়া তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করে যাবে। এটি প্রধানমন্ত্রীর নীতি।’

আজ সোমবার দুপুর ২টায় সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে মিস-ইনফরমেশন (ভুল তথ্য) ও ডিস-ইনফরমেশন (অপতথ্য) নিয়ে কাজ করছি। বিশেষ করে অনলাইনে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলো যেন আমরা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। প্রকৃত তথ্য যেন জনগণের মধ্যে আসে, সে লক্ষ্যেই কাজ চলছে।’

তিনি আরও জানান, আইপিটিভি’র বিদ্যমান নীতিমালাগুলো পর্যালোচনা করা হচ্ছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার চায় গণমাধ্যম শক্তিশালী হোক, যাতে তারা সরকারের ভুলগুলো ধরিয়ে দিতে পারে।’

বিএসআরএফ সংলাপে প্রতিমন্ত্রী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও আবাসনের বিষয়ে আশার কথা শোনান।

তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।’

সচিবালয় গণমাধ্যম কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা দ্রুত আধুনিকায়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সরকারি ক্রোড়পত্র বণ্টন প্রক্রিয়ায় বৈষম্য দূর করার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রোড়পত্র বণ্টনের ক্ষেত্রে একটি নীতিমালা বা ‘লাইন ড্র’ করা উচিত, যাতে কেউ বঞ্চিত না হয়। আমরা চাচ্ছি সবাই যেন সুষমভাবে এই সুবিধা পায় এবং কোনো নির্দিষ্ট পত্রিকা যেন বারবার রিপিটেডলি (পুনরাবৃত্তি) সুবিধা না পায়।’

বিএসআরএফ সংলাপে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সচিবালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪২   ১৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ