![]()
ফরাসি লিগ ওয়ানে দারুণ এক ম্যাচে অলিম্পিক লিওঁ চমক দেখিয়ে হারিয়েছে শীর্ষে থাকা পিএসজিকে। তরুণ তারকা এনদ্রিকের উজ্জ্বল পারফরম্যান্সে ২-১ গোলে জয় তুলে নেয় লিওঁ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে লিওঁ। মাত্র ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন এনদ্রিক।
সতীর্থ আফোনসো মোরেইরার দারুণ পাস থেকে দ্রুত শটে গোলটি করেন তিনি।
এরপর ১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরেইরা নিজেই। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট ঠেকাতে পারেননি পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ।
প্রথমার্ধেই ম্যাচে ফেরার সুযোগ পায় পিএসজি।
কিন্তু পেনাল্টি থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন লিওঁর গোলরক্ষক ডমিনিক গ্রেইফ। ফলে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হয় প্যারিসের দলটির।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালিয়েও গোল পাচ্ছিল না পিএসজি। বদলি খেলোয়াড় উসমান দেম্বেলে একবার ক্রসবারে বল মারেন।
অবশেষে যোগ করা সময়ে ৯৪তম মিনিটে দূরপাল্লার দারুণ শটে গোল করেন খভিচা কাভারাৎস্কেলিয়া। তবে ততক্ষণে ম্যাচ লিওঁর হাতেই চলে যায়।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা আরো উজ্জ্বল করলো লিওঁ। অন্যদিকে পিএসজি শীর্ষে থাকলেও তাদের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের ব্যবধান নেমে এসেছে মাত্র এক পয়েন্টে।
বাংলাদেশ সময়: ১৭:০৪:৪৮ ১৯ বার পঠিত