সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সালথায় ব্রিজের নিচ থেকে গর্ভপাতকৃত ভ্রূণের লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় ব্রিজের নিচ থেকে গর্ভপাতকৃত ভ্রূণের লাশ উদ্ধার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



সালথায় ব্রিজের নিচ থেকে গর্ভপাতকৃত ভ্রূণের লাশ উদ্ধার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় প্লাস্টিক ও কাপড়ে মোড়ানো অবস্থায় প্রায় পাঁচ মাস বয়সী গর্ভপাতকৃত এক অজ্ঞাত ভ্রূণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজের নিচে, মজিবর শেখের বাড়ির সামনে কুমার নদের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্লাস্টিক ও কাপড়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা সালথা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে এবং তা ভ্রূণের লাশ বলে নিশ্চিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, কে বা কারা ভ্রূণটি সেখানে ফেলে গেছে তা এখনো শনাক্ত করা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় গোলপাড়া মাদ্রাসা কবরস্থানে ভ্রূণটির দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৫৫   ১৩ বার পঠিত