নগরকান্দায় মেয়েকে শিকলবন্দি করে নির্যাতনের অভিযোগ, পুলিশের উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় মেয়েকে শিকলবন্দি করে নির্যাতনের অভিযোগ, পুলিশের উদ্ধার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



নগরকান্দায় মেয়েকে শিকলবন্দি করে নির্যাতনের অভিযোগ, পুলিশের উদ্ধার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক তরুণীকে শিকলবন্দি করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বাসিন্দা মো. জালাল কাজী (৪০) তার মেয়ে রিতু আক্তার (২০)-কে প্রায় দুই বছর আগে সাকরাইল গ্রামের শামুন মাতবরের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২০ আগস্ট সকালে ভুক্তভোগীর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গেলে তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তারা মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে অভিযুক্ত শামুন মাতুব্বর ((২৮),লিপি আক্তার((৪০),নিপা আক্তার (৩২),খোরশেদ মাতুব্বর (৫৮) তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে আহত করে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানা-র একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। সেসময় ছেলের বাবা খোরশেদ মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে আসে

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, নির্যাতনের সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে। আহতরা হলেন রিতু আক্তার (২০),জালাল কাজি(৪৩),লাইজু আক্তার(৩৩)।

আহতদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ বলেন,” অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

স্থানীয়দের মতে, এ ধরনের অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ সময়: ২২:৫৯:১০   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন
আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
ছাত্রদলের নতুন কমিটির গঠন নিয়ে যা জানালেন রিজভী
অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী
জুমার নামাজের আগে জঙ্গিবাদ, মাদক ও দাঙ্গা প্রতিরোধে ওসির সচেতনতামূলক বক্তব্য
গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ
সরিষাবাড়ীতে অসহায় ব্যক্তির দোকান দখল করে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগ
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৪০ সন্দেহভাজন হাম রোগী, মোট শনাক্ত ৪৫৭১
ফরিদপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ