ভূমি সেবা নিশ্চিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমি সেবা নিশ্চিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে: ভূমি প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



ভূমি সেবা নিশ্চিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ঢাকার সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং ভূমিসেবা কল সেন্টার রুম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কার্যক্রমের খোঁজখবর নেন।

উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় যারা আপনারা নিয়োজিত আছেন, তারা সেবকের ভূমিকায় থাকবেন। ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষের সহযোগিতায় আপনারা সর্বদা নিবেদিত থাকবেন।

ভূমি প্রতিমন্ত্রী আরও গুরুত্বারোপ করে বলেন, দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি তৎপর হতে হবে।

কাজের গতিশীলতা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, সব ধরণের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে। জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রতা কাম্য নয়। অফিসে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি ও অফিস ত্যাগের জন্য সকলকে সচেতন হওয়ার জন্য নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়া দফতরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০২:১৮   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ হবে : প্রতিমন্ত্রী পুতুল
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফসলি জমি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর
সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী
গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ