ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি : প্রতারণা ও মানব পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ চক্র বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ৮০ থেকে ১০০টি পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। তারা ভুয়া ভিসা ও জাল কাগজপত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল।
ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, প্রতারক চক্রটি বিদেশে পাঠানোর কথা বলে কয়েকজনকে নিয়ে গিয়ে সেখানে আটকে রাখে এবং মানব পাচারের মতো অপরাধে জড়িত থাকে। পরে কষ্টসাধ্য পরিস্থিতি অতিক্রম করে সাতজন দেশে ফিরে আসেন।
মানববন্ধন থেকে অভিযুক্ত ইমরান কাজী, শারমিন কাজী, ইলিয়াস কাজী (ছোট তাই) এবং তাদের পিতা মিলু কাজীসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি ভুক্তভোগীদের অর্থ ফেরত ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।
বক্তারা সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্য।
মানববন্ধনটি ভুক্তভোগী পরিবারবৃন্দের উদ্যোগে আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বিপুল মাতব্বর, ইকরাম শিকদার ওহাব সিকদার প্রমুখ। এ সময়ে ভুক্তভোগী পরিবারের সদস্য বৃন্দ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৭:০৫   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ