![]()
আজ খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারীর সাথে সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। এসময় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। ২০২৫-২৬ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে থেকে সাত লাখ মেট্রিক টনেরও বেশি গম আমদানি করা হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের মধ্যেও আমদানিকৃত গমের চালান নির্ধারিত সময়ে দেশে আসায় প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে খাদ্যসচিব মোঃ ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের এবং হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:১৩:২২ ৮২ বার পঠিত