জকসুর উদ্যোগে জবিতে আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জকসুর উদ্যোগে জবিতে আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



জকসুর উদ্যোগে জবিতে আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে এ অনুষ্ঠান শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এডুমেক্স কনসালটেন্সি এই মেলার আয়োজন করে।

মেলার পরদিন ২২ এপ্রিল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

‎সরেজমিন দেখা যায়, মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থীরা মেলায় অংশ নেন এবং উচ্চশিক্ষা, ভর্তির সুযোগ ও স্কলারশিপ বিষয়ে সরাসরি পরামর্শ নেন।

‎আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনা মূল্যে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেশনে অংশ নিচ্ছেন। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে জকসুর উদ্যোগে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে এডুমেক্সের আইএলটিএস কোর্স বিনা মূল্যে প্রদান করা হবে।
এ জন্য শিক্ষার্থীদের ২০০০ টাকা জামানত দিয়ে কোর্সে অংশ নিতে হবে। যারা ৯০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকবেন এবং মক টেস্টে ৬ বা তার বেশি স্কোর করবেন, তারা জামানতের অর্থ ফেরত পাবেন।

‎এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইবরাহীম খলিল বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা দেশের বাইরে যাওয়ার জন্য অনেক আগ্রহী। কিন্তু তারা সঠিক গাইডলাইন পায় না।
যার কারণে তারা অনেক সময় দালালের খপ্পরে পড়ে বা বিভিন্নভাবে প্রতারিত হয়।

তিনি বলেন, এক্সপোর্টার মাধ্যমে তারা সরাসরি ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে কথা বলতে পারছে এবং তাদের যে কনফিউশনগুলো আছে, সেগুলো দূর করতে পারছে। ভবিষ্যতে আমাদের এ ধরনের আরো এক্সপো করার উদ্যোগ থাকবে, ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৩৯   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চরভদ্রাসনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন
সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬-এর উদ্বোধন
সরিষাবাড়ীতে ৯৬ ব্যাচের ৩০ বছরপূর্তি স্মরণীয় নৌ-ভ্রমণ ও মিলনমেলা
আলফাডাঙ্গায় কবরস্থানের পাশে জীবনের ঠিকানা খুঁজছেন নদীভাঙনের শিকাররা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ