মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



রূপগঞ্জে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত পাঁচ বছরের শিশু মাইশাকে গাইবান্ধা জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

দুই অপহরণকারী হলেন— রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কালনী এলাকার দেলোয়ারের ছেলে মোহাম্মদ শান্ত (২০), হিরনাল এলাকার মৃত মমিনের ছেলে
শাহ আলম (৪০)।

পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রূপগঞ্জ থানাধীন পূর্বাঞ্চল ১২ নম্বর সেক্টরের বুরুলিয়া চত্বর এলাকা থেকে মাইশা (৫) অপহরণের শিকার হয়। এ ঘটনায় তার বাবা শ্যামল মিয়া (২৫), বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার সহযোগিতায় সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:১৭   ১৪ বার পঠিত