বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান

মধ্যপ্রাচ্য ইস্যুতে ঢাকার ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসা করে তেহরান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।

ঢাকাস্থ ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারস্পরিক সম্মান ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। দেশটি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আনতালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ’র সাম্প্রতিক বৈঠককে স্বাগত জানিয়ে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এতে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান কাজ করছে এবং আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয় এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের খবরে বাংলাদেশের সমবেদনা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোসহ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

একইসঙ্গে দূতাবাস মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে ‘সিলেক্টিভ’ ও ভুল তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দূতাবাস পারস্পরিক সম্মান বজায় রাখা এবং বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে— এমন কার্যক্রম পরিহারের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:০২   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ