ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট দেখা যায়নি: অ্যাটর্নি জেনারেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট দেখা যায়নি: অ্যাটর্নি জেনারেল
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট দেখা যায়নি: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট দেখা যায়নি, বরং মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে প্রতি বুধ ও বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে অবিলম্বে ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কাল পতাকা মিছিলের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। মঙ্গলবারও (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টে মানববন্ধন করেছেন তারা।

আইনজীবীরা বলেন, শুনানি কোনোভাবেই ভার্চুয়ালি সম্ভব না। এতে মামলার কার্যক্রম নষ্ট হতে পারে। সকল অফিস স্বাভাবিকভাবে চললেও সুপ্রিম কোর্ট কেন ভার্চুয়াল?

সাধারণ আইনজীবীরা আরও বলেন, বিচারকাজ ভার্চুয়াল হলেও সবার জ্বালানি খরচ করে আদালতে আসতেই হয়েছে। এজলাসে কার্যক্রম না চললেও সেখানের এসি, বাতি সবই চালু ছিল।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৫৩   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ