সালথায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



সালথায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদুর রহমান তার ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তিনি ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার খোয়ারগ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুরাদুর রহমান বলেন, তাকে কেন্দ্র করে উপজেলা যুবদল নেতা মো. শাফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সামাদ মাতুব্বর, সাবেক ইউপি সদস্য মো. আনিস মেম্বার, মো. লাভলু মাতুব্বরসহ খোয়াড় গ্রামের কয়েকজনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি অভিযোগ করেন, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল খান, আওয়ামী লীগ নেতা কাওছার মাতুব্বর, স্বেচ্ছাসেবক লীগ নেতা রব্বান মাতুব্বরসহ কয়েকজন ব্যক্তি এ অপপ্রচারের নেপথ্যে থেকে সক্রিয়ভাবে মদদ দিচ্ছেন। তাদের মাধ্যমে স্থানীয় কিছু ব্যক্তিকে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।

এছাড়া আটঘর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাসান আশরাফকে এ ঘটনার অন্যতম প্রধান মদদদাতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার প্রত্যক্ষ প্রভাব ও সহযোগিতায় এসব অপপ্রচার চালানো হচ্ছে, যা এলাকায় অস্থিরতা তৈরির আশঙ্কা বাড়াচ্ছে।

মুরাদুর রহমান বলেন, “আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বসবাস করছি। কিন্তু একটি পক্ষ হাসান আশরাফের মদদে দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।”

তিনি আরও বলেন, তারা কোনো ধরনের সংঘাত চান না এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ফরিদপুরের পুলিশ সুপার এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

এসময় বিএনপি ও সহযোগী সংগঠের বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৪৯   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর কারাদণ্ড
জিয়া হলে সাতদিন চলবে বৃক্ষমেলা, ঘুরে দেখার আহ্বান ডিসির
বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নতুন স্কুলব্যাগে উচ্ছ্বসিত দুর্গম এলাকার প্রায় ৫০০ শিক্ষার্থীরা
নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ