আসছে শাহরুখের ‘জওয়ান’ সিক্যুয়াল, চলছে চিত্রনাট্যের কাজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসছে শাহরুখের ‘জওয়ান’ সিক্যুয়াল, চলছে চিত্রনাট্যের কাজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



আসছে শাহরুখের ‘জওয়ান’ সিক্যুয়াল, চলছে চিত্রনাট্যের কাজ

তিন বছর আগে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের নির্মাণে মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন শাহরুখ খান। অ্যাকশন, সামাজিক বার্তা এবং একাধিক চমক নিয়ে দর্শকদের মন জয় করেছিল ছবিটি। এবার সেই সফল সিনেমার সিক্যুয়াল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবর, ‘জওয়ান ২’ এখন আর শুধু পরিকল্পনার পর্যায়ে নেই।
ইতোমধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন পরিচালক অ্যাটলি।

জানা গেছে, গত এক মাস ধরেই সিনেমাটির স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে এবং প্রাথমিক খসড়াও অনেকটাই প্রস্তুত।

সূত্রের দাবি, শাহরুখ খান বর্তমানে বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। সেই কাজ শেষ হওয়ার পর কিছুটা বিরতি নিয়ে তিনি ‘জওয়ান ২’-এর প্রস্তুতিতে যোগ দিতে পারেন।

এদিকে গুঞ্জন রয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে ছবিটির শুটিং শুরু হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সিক্যুয়ালের গল্পে এবার বড় ধরনের মোড় রাখতে চান নির্মাতা অ্যাটলি। শোনা যাচ্ছে, ‘কিং’ সিনেমার মতোই ‘জওয়ান ২’-এও শক্তিশালী এক খলনায়কের মুখোমুখি হতে দেখা যাবে শাহরুখ খানকে।

খলনায়কের চরিত্রে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের প্রথম সারির এক অভিনেতার কাছে ইতোমধ্যে প্রস্তাব গেছে বলেও খবর ছড়িয়েছে।

উল্লেখ্য, প্রথম ‘জওয়ান’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন বিজয় সেথুপতি।

এবার সিক্যুয়ালে কে নতুন প্রতিপক্ষ হিসেবে হাজির হন, সেটাই এখন দেখার অপেক্ষা। একই সঙ্গে জানা গেছে, শাহরুখ খান নিজেও অ্যাটলির সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজিকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে আগ্রহী।

বাংলাদেশ সময়: ১৮:২৫:২৪   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ