নিরাপত্তা খাতে রাশিয়া-উত্তর কোরিয়ার সমঝোতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিরাপত্তা খাতে রাশিয়া-উত্তর কোরিয়ার সমঝোতা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



নিরাপত্তা খাতে রাশিয়া-উত্তর কোরিয়ার সমঝোতা

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে আইনশৃঙ্খলা খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে পিয়ংইয়ংয়ে। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার পিয়ংইয়ংয়ের অ্যাসেম্বলি হলে উত্তর কোরিয়ার জননিরাপত্তামন্ত্রী পাং তু-সোপ এবং রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকলৎসেভের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় দুই দেশের অভিজ্ঞতা ও অর্জন বিনিময় এবং নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
আলোচনাটি ‘বন্ধুত্বপূর্ণ পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে, যা দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ককে নির্দেশ করে।

সোমবার এক কর্মসূচির অংশ হিসেবে পিয়ংইয়ংয়ে পৌঁছান কলোকলৎসেভ।

গত এক দশকে রাশিয়া ও উত্তর কোরিয়া একটি ‘সমগ্র কৌশলগত অংশীদারত্ব’ গড়ে তুলেছে, যা ২০২৪ সালের একটি চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক রূপ পায়। ওই চুক্তি অনুযায়ী, তৃতীয় কোনো পক্ষের হামলার শিকার হলে একে অপরকে সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে দুই দেশ।

২০২৫ সালের আগস্টে উত্তর কোরিয়া রাশিয়ার কুর্স্ক অঞ্চলে প্রায় এক হাজার সামরিক প্রকৌশলী পাঠায়, যারা ইউক্রেনীয় বাহিনীর পেতে রাখা স্থলমাইন অপসারণে সহায়তা করে। এর আগে রাশিয়ার যুদ্ধে সহায়তার জন্য আনুমানিক ১৫ হাজার সেনা পাঠানো হয়েছিল বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।

বাংলাদেশ সময়: ১৮:০৯:৪৯   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে কঠিন অবস্থায় লেবাননের সেনারা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ