প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে: এমপি মান্নান

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে: এমপি মান্নান
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে: এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, কৃষকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান সরকার কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে। বিশেষ করে তিল ও আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, কৃষকদের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা আমাদের দায়িত্ব। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এয়ার ফ্লো মেশিনের মতো আধুনিক সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিকভাবে এসব উপকরণ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং কৃষকদের এসব সুবিধা কাজে লাগিয়ে অধিক উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৪৮   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ