বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর শাখার এটিএম বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর শাখার এটিএম বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর শাখার এটিএম বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি : বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬), বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর শাখা চত্বরে এটিএম বুথ এর (মুক্তিযোদ্ধা কমপ্লেক্স) শাখা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর শাখার ব্যবস্থাপক মোঃ আকরাম হোসেন (সহকারী মহাব্যবস্থাপক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মঈনুল ইসলাম, মহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয়, ফরিদপুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিজুর রহমান ফকির, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, ফরিদপুর, মোঃ আব্দুর রশিদ মোল্যা, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর, মোশারফ হোসেন, উপ-মহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয়, ফরিদপুর,মোঃ মেহেদী হাসান, উপ-মহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয়, ফরিদপুর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর বিভাগের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ ও শাখার সকল কর্মকর্তা-কর্মচারীসহ শাখার বিভিন্ন পর্যায়ের গ্রাহকবৃন্দ। এসময় ৩০ জন গ্রাহকের মাঝে নতুন এটিএম কার্ড ও ৫ জন গ্রাহকের মাঝে বাংলা QR কোড তুলে দেন প্রধান অতিথি। এসময় তিনি myBKBapp এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট যেমনঃ কৃষি ব্যাংক দৈনিক মুনাফা হিসাব, কৃষিব্যাংক তারুন্য সঞ্চয় স্কিম, স্কুল ব্যাংকিং সহ বিভিন্ন স্কিম খোলার জন্য উপস্থিত সবাইকে উৎসাহিত করেন। তিনি বলেন এটিএম বুথ উদ্ভোধনের মাধ্যমে ফরিদপুরে কৃষি ব্যাংক সেবার নতুন দ্বার উন্মোচিত হলো।

বাংলাদেশ সময়: ১৫:০০:৪৯   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ