ফরিদপুরে হামে নতুন শনাক্ত ৩৩ চলতি বছরে মোট আক্রান্ত ৫১৪, মৃত্যু ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে হামে নতুন শনাক্ত ৩৩ চলতি বছরে মোট আক্রান্ত ৫১৪, মৃত্যু ৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



ফরিদপুরে হামে নতুন শনাক্ত ৩৩ চলতি বছরে মোট আক্রান্ত ৫১৪, মৃত্যু ৬

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৩ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ের মধ্যে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৫১৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ১২ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৭ জন এবং ফরিদপুর সদরে ২০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে হাসপাতাল ভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৭৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ এবং জ্বর, ফুসকুড়ি বা সংশ্লিষ্ট উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:০৮   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ভিয়েনায় আইএইএ-এর উপ-মহাপরিচালকের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সাক্ষাৎ
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত করা হবে: ববি হাজ্জাজ
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
সরিষাবাড়ীতে ডীপলেড ল্যাবরেটরিজের ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে সড়ক সংস্কার কাজ বন্ধ, খানাখন্দে চরম জনদুর্দশা, দুর্ঘটনার ঝুঁকি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ