বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত Antonio Alessandro সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ইতালির সম্পর্ক দীর্ঘদিনের এবং ঐতিহাসিকভাবে সুদৃঢ়। ইতালি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে অন্যতম। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশে ইতালির বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে ফার্নিচার, জাহাজ নির্মাণ শিল্প এবং চামড়া ও চামড়াজাত পণ্যে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্ধ জুটমিল পুনরায় চালুর লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আহ্বান করা হচ্ছে। দেশের তরুণ ও দক্ষ জনশক্তি বিনিয়োগকারীদের জন্য একটি বড় সুবিধা।’

ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ইতালি ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। আমরা তৈরি পোশাক খাতের বাইরে অন্যান্য খাতেও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী। তিনি আরো জানান, আগামী জুলাই মাসে ইতালি থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধি করতে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) ও যৌথ ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহিম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:০৫   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ