খেলা চলাকালীন মাঠেই লুটিয়ে পড়ে সাবেক নাইজেরিয়া তারকার মৃত্যু

প্রথম পাতা » খেলাধুলা » খেলা চলাকালীন মাঠেই লুটিয়ে পড়ে সাবেক নাইজেরিয়া তারকার মৃত্যু
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



খেলা চলাকালীন মাঠেই লুটিয়ে পড়ে সাবেক নাইজেরিয়া তারকার মৃত্যু

নাইজেরিয়ার সাবেক স্ট্রাইকার মাইকেল এনেরামো খেলারত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মাঠেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা । নাইজেরিয়ার ফুটবলে নেমে আসে শোকের ছায়া।

গেল শুক্রবার কাদুনায় স্থানীয়ভাবে একটি প্রীতি খেলতে নেমেছিলেন এই নাইজেরিয়ান তারকা।
ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ৪০ বছর বয়সী এই ফুটবলার। মাঠে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত নিকটবর্তী হাসপাতাল নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মাঠেই তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল।
যেখানে তিনি মর্মান্তিকভাবে মারা যান।

নাইজেরিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি বলেছেন, এটি অত্যন্ত মর্মান্তিক। এই মুহূর্তে আমি বাকরুদ্ধ। আমরা শুধু প্রার্থনা করতে পারি যে, ঈশ্বর তাকে চিরশান্তি দান করুন এবং তার প্রিয়জন ও নাইজেরিয়া ফুটবল পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।

নাইজেরিয়ার অফিসিয়াল এক্স পেজ অনলাইনে লিখেছেন, শান্তিতে বিশ্রাম নিন মাইকেল।

‘দ্য ট্যাঙ্ক’ ডাকনামে পরিচিত এনেরামো তার দেশের হয়ে ১১টি ম্যাচ খেলে তিনটি গোল করেন। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তার আন্তর্জাতিক অভিষেক হয় এবং তিন মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তিনি সুপার ঈগলসের হয়ে প্রথম গোলটি করেন।

নাইজেরিয়ার লোবি স্টারস ক্লাবে বেড়ে ওঠা এনেরামো পরবর্তীতে তিউনিসিয়া, আলজেরিয়া ও তুরস্কে ক্লাব ফুটবলে নিজের জাদুতে ভক্তদের মুগ্ধ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১১:৩৮:৪৬   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ