ফরিদপুরে আবৃত্তি, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে আবৃত্তি, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



ফরিদপুরে আবৃত্তি, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ এবং বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে ফরিদপুরে কুইজ, আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ‌ চৌধুরী ময়েজ উদ্দিন বিশ্বাসের ‌‌‌‌ জীবন ও কর্ম তুলে ধরে ‌আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫এপ্রিল) ‌ সকাল ১০টা ৩০ মিনিটে ফরিদপুরের ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ময়েজ উদ্দিন জেলা সরকারি গণ গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান ‌ জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ‌ উপস্থিত ছিলেন ‌ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ‌ফাতেমা ইসলাম ,
যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর এ.বি.এম. সাত্তার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।। ময়েজ মঞ্জিল ‌ জামে মসজিদের ‌‌ পেশ ইমাম ‌মাওলানা কবির ‌ আহমেদ । আলোচনা সভায় বক্তারা ‌চৌধুরী ময়েজঊদ্দিন বিশ্বাসের ‌জীবন ও কর্ম তুলে ধরে ‌ আলোচনা করেন।
তারা বলেন ‌ঐকান্তিক প্রচেষ্টায় ‌ওই সময় ‌ফরিদপুর ‌অত্যন্ত সমৃদ্ধশালী ‌জেলায় পরিণত হয়েছিল। তিনি চিন্তা করতেন ‌ফরিদপুরের মানুষ শিক্ষিত হবেন তারা স্বনির্ভর হবেন। তাই তিনি সমাজে ‌শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছিলেন ‌। ফরিদপুরের সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। ময়েজঊদ্দিন বিশ্বাস অত্যন্ত ধার্মিক ও সৎ ব্যক্তি ছিলেন ,ব্রিটিশ বিরোধী আন্দোলনে ‌ তার অবদান ছিল অনস্বীকার্য।‌

সভায় বক্তারা তার জীবন থেকে শিক্ষা নেবার পাশাপাশি ‌নতুন প্রজন্মকে দেশপ্রেম, সংস্কৃতি চর্চা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ বিভিন্ন প্রতিযোগিতার ‌৭৩ ‌জন বিভিন্ন প্রতিযোগিতার ‌বিজয়ী দের মধ্যে ‌ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় ‌ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ ‌অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌প্রতিষ্ঠানের অফিস সহকারী মোহাম্মদ ‌জাহাঙ্গীর আলম ‌।‌ সার্বিক সহযোগিতা ‌নন্দ মজুমদার ‌।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:১৪   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ