ফরিদপুরে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



ফরিদপুরে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক ফোরাম, প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর জেলা শাখা।
আজ‌ শনিবার সকাল ১১ টার দিকে ‌ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরাম ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মাওলানা জাফর।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাফেজ আবু দাউদ, সাধারণ সম্পাদক মুফতি জহিরুল ইসলাম, মাধ্যমিক শাখার সাধারণ সম্পাদক খন্দকার ওহিদুজ্জামান এবং ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. মোস্তফা কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু, ইফতেদায়ী মাদ্রাসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সুযোগ-সুবিধা প্রদান, প্রতিটি উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন সর্বোচ্চ ছয় মাসের মধ্যে প্রদানের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে।
তারা এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
পরে মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭:০৩:৩৭   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ