ভাঙ্গায় সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



ভাঙ্গায় সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় একটি আবাসিক ভবন থেকে গোপালগঞ্জ সদর উপজেলার এক সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে থেকে দুপুরের মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে।
নিহত শেখ রাজু ইসলাম (৩৮) গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (AETO) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের নুরুল ইসলাম ও রাশিদা বেগমের ছেলে।
তার স্ত্রী হেপি আক্তার ভাঙ্গা উপজেলার ৮ নম্বর আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ‌শুক্রবার তিনি গোপালগঞ্জ থেকে ভাঙ্গা পৌরসভার কোটপাড় এলাকার মাতৃকুঞ্জ নামের সাততলা ভবনের চতুর্থ তলার ভাড়া বাসায় আসেন। শনিবার সকালে স্ত্রী বড় মেয়ে আরিশাকে নিয়ে স্কুলে গেলে তিনি ছোট মেয়ে আমেনা (৪) কে নিয়ে বাসায় অবস্থান করছিলেন।
সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে তার শেষ কথা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ছোট মেয়ে আমেনা খেলাধুলা শেষে বাসায় ফিরে তার বাবাকে ঘরের ভেতরে ফ্যানের হুকে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বিষয়টি সে তার মাকে জানালে আশপাশের লোকজন এসে মরদেহ নিচে নামায় এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২২:১৯:৩৫   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী
লুই আই কানের মাস্টারপ্ল্যানে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় : মন্ত্রিপরিষদ সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
ধর্মীয় উৎসবগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক : এমরান সালেহ প্রিন্স
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা ডাকায় যুবককে কুপিয়ে আহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ