মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই - এমপি শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই - এমপি শামীম
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই- এমপি শামীম

জামালপুর প্রতিনিধি : ‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’, এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

দিনব্যাপী এই আয়োজনের শুরুতে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে মাদক নির্মূলে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক আমাদের সমাজ ও বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি মারাত্মক হুমকি। এটি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে শুধু প্রশাসনের কঠোর অবস্থানই যথেষ্ট নয়; বরং অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা মিছিলের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী, উপজেলা কৃষি কর্মকর্তা,কৃষিবিদ অনুপ সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি অধ্যাপক সাইদুজ্জামান শিপন,প্রধান শিক্ষক, ডোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় আব্দুল্লাহ আল মুনসুর স্বপন, সহ-সভাপতি, উপজেলা ইমাম সমিতি মুফতি আবু সাঈদ কাশেমী প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিস্তার রোধে পাড়ায় পাড়ায় সচেতনতা কমিটি গঠনের আহ্বান জানান। আলোচনা সভা ও র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:২৩:০৭   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ