পশ্চিমবঙ্গে আবার তৃণমূল এলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কায় মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিমবঙ্গে আবার তৃণমূল এলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কায় মমতা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



পশ্চিমবঙ্গে আবার তৃণমূল এলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কায় মমতা

২০২৬ বিধান সভার প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় দফার ভোটের আগে প্রথম দফার ফলাফল নিয়ে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। বিজেপি-তৃণমূল কে কত আসন পাবেন তা নিয়ে। দুই দলেরই নেতারাই করছেন ভবিষ্যদ্বাণী।
গেরুয়া শিবির থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, প্রথম দফার ১৫২টির মধ্যে বিজেপি ১১০-এর বেশি আসন পাবে। এদিকে ১৩০-এর বেশি আসনে জিতবেন বলে জানিয়েছেন জোড়া ফুলের হাইকমান্ড।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন না পেলে বিধায়ক কেনাবেচা করে বিজেপি সরকার ভাঙার চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই ভোটের প্রচারে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে দিকে দিকে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে আবেদনও জানান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাদের সরকারই আসছে, আপনারা জানেন। আর সে ক্ষেত্রে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, আমাকেই সরকার লিড করতে হবে। কিন্তু দুই-তৃতীয়াংশ আসন যদি আমরা না পাই, তাহলে বিজেপি বসে আছে, বিধায়কদের কিনতে। যেভাবে ওরা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে সরকার করেছে।
তাই আমার আবেদন, যে ১৪২টি আসনে পরদিন ভোট আছে, আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিতে বিপুল আসনে জয়ী করুন।’

গত প্রায় দেড় মাস ধরে রাজ্যজুড়ে প্রচারের পর শেষবেলায় নিজের কেন্দ্র ভবানীপুরে ভালোভাবেই জনসংযোগ সেরেছেন তৃণমূল সভানেত্রী। ঘরের মেয়ে হলেও প্রচারে কোনো ঘাটতি রাখেনি।

গেল শনিবার ভবানীপুরে একাধিক রোড শো ও জনসভা করেছেন। ডা. রাজেন্দ্র এবং জাস্টিস দ্বারকানাথ রোডের জনসংযোগস্থলের সভায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে প্রচারসঙ্গী করেন তিনবারের এই মুখ্যমন্ত্রী।

জয়ের ব্যাপারে আশাবাদী বলে তিনি বলেন, ‘আমাদের সরকারই আসছে, আপনারা জানেন। আর সে ক্ষেত্রে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমাকেই সরকার লিড করতে হবে। কিন্তু দুই-তৃতীয়াংশ আসন যদি আমরা না পাই, তাহলে বিজেপি বসে আছে বিধায়কদের কিনতে। যেভাবে ওরা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে সরকার করেছে। তাই আমার আবেদন, যে ১৪২টি আসনে পরদিন ভোট আছে, আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিতে বিপুল আসনে জয়ী করুন।’

এদিনের ভবানীপুরে এবার ভোটের লড়াই চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার। তাই চলতি রাজ্য নির্বাচনে ভবানীপুর সবচেয়ে প্রতিদ্বন্দ্বী আসন বিবেচনা করা হচ্ছে। এবার গেরুয়া শিবির বাংলায় সরকার গড়তে আত্মবিশ্বাসী। তবে এখনো তাদের নীতি অনুযায়ী কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জিতলে তিনিই মুখ্যমন্ত্রী হবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

অন্যদিকে জিতে আবার মমতায় মুখ্যমন্ত্রীর আসনে বসবে যা সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেছেন জোড়া ফুলের সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৪৬   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের
নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ
রপ্তানি উন্নয়ন ব্যুরো’র “আউটস্ট্যান্ডিং এক্সিবিশন অর্গানাইজার এওয়ার্ড”সহ বাংলাদেশের ৬ টি পুরস্কার অর্জন
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানাল হামলায় ক্ষতিগ্রস্ত জর্ডান-সংযুক্ত আরব আমিরাত
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৯
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তের পথে : খুলবে হরমুজ, ধাপে ধাপে অবরোধও উঠবে
ইরানের জন্য কয়েকশ কোটি ডলার ছাড় করতে সম্মত আমিরাত: রিপোর্ট
বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ