ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে সভাপতি সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। এরপর বিগত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজের সঙ্গে জাতীয় সংসদ লাইব্রেরির সম্পৃক্ততা বৃদ্ধি করে সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন এবং গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিতে সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য দলিলসমূহ ডিজিটালাইজেশনের লক্ষ্যে গঠিত সাব-কমিটিকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রদানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ সংক্রান্ত আইনের অধীনে গঠিত পরিচালনা বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমানকে আহ্বায়ক এবং নায়াব ইউসুফ আহমেদ ও মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।

অপরদিকে, জাতীয় সংসদ গ্রন্থাগার বিধি-২০১২ এবং বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা-২০২৩ যাচাই-বাছাই করে আগামী বৈঠকে প্রতিবেদন প্রদানের জন্য কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক এবং মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য করে আরেকটি সাব-কমিটি গঠন করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত সংসদ বুলেটিন সকল সংসদ সদস্য এবং সকল মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৪২   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
কালকিনিতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের দোকানে হামলা-লুটপাট, আহত ১
সালথায় যুবলীগের কমিটিতে নাম, পদ অস্বীকার করলেন ইসলামী আন্দোলনের নেতা
সরিষাবাড়ীতে ২০ শতাংশ জমির লাউ গাছ কর্তন, দিশেহারা কৃষক
জামালপুরে আরতির সময় পূজা কমিটির সাধারণ সম্পাদকের মৃত্যু
প্রথমবার অনজে ডি’অর জিতলেন এমবাপে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ