স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই সংসদ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে নারী প্রতিনিধিত্বের এক অনন্য দৃষ্টান্ত।

স্পীকার বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে কিন্তু দেশের যেকোনো সংকট উত্তরণে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রে সমাধানের প্রয়াস নেয়। এটি সংসদীয় গণতন্ত্রের খুবই ইতিবাচক দিক।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণ পরবর্তী ইউরোপীয় দেশগুলোর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি সংসদে রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধিত্বের অবস্থান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে মত বিনিময় করেন।

স্পীকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৩৩   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ