সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ফরিদপুরে জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসব উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসব উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬



ফরিদপুরে জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসব উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : আনন্দপুরুষোত্তম মহাবতারী শ্রীশ্রী হরিপুরুষ প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ফরিদপুরে পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী, শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, খোকন বন্ধু ব্রহ্মচারী, সুরঞ্জন বন্ধু ব্রহ্মচারীসহ শ্রী অঙ্গনের অন্যান্য কর্মকর্তা ও ভক্তবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর শাখার আহ্বায়ক সুশান্ত কুমার বিশ্বাস শান্ত, সদস্য সচিব টুটুল কুন্ডু, যুগ্ম আহ্বায়ক শংকর কুমার সাহা, শিশির দত্ত, সুধন চন্দ্র বিশ্বাস, নয়ন কুমার দে এবং জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অসিত কুমার নাগ, সুকুমার সাহা, মঙ্গল বিপ্লব সাহা, শংকর সাহা, পবিত্র মজুমদার, তাপস কুমার রায়, গৌতম ভদ্র, কপিল দেব সরকার, শ্যাম কুমার মন্ডল ও অরূপ কুমার বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, উৎসব চলাকালীন প্রতিদিন ভক্ত ও সাধারণ মানুষের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব তিথি উদযাপন করা হচ্ছে।
তারা আরও জানান, এই ধর্মীয় উৎসবে সকল শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৫২   ৪৪ বার পঠিত