জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ নিজাম উদ্দিন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নব্যচর এলাকা থেকে নিজামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন ওই এলাকার মোরাদুজ্জানের ছেলে।

​পুলিশ জানায়, এর আগেও ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন নিজাম। পূর্বের সেই মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন এবং এবার ইয়াবা ও হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েন।

​এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত নিজামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:০৪:৫৪   ২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা
সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ