![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় কর্মরত এক কর্মচারী বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত কর্মচারীর নাম ইমরান হোসেন (২৭) তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মইশদিপুর এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।
জানা যায়, ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজায় দায়িত্ব পালনকালে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
তবে টোল প্লাজা কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:৫১ ২৯ বার পঠিত